মাশরুম কি? 
 মাশরুম হলো ভিটামিন বি (রিবোফ্লাভিন, নিয়াসিন এবং প্যানটোথেনিক অ্যাসিড) সমৃদ্ধ একটি পুষ্টি কর খাবার। যাহা হার্টের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। রিবোফ্লাভিন লাল রক্তকণিকার জন্য উপকারী । নিয়াসিন হজম শক্তি বৃদ্ধি করে এবং স্বাস্থ্যকর ত্বক বজায় রাখার জন্য বেশ উপকারী। এছাড়াও এটি ক্যান্সার এবং ডায়াবেটিসের মতো গুরুতর রোগের উন্নয়ন করতে পারে।
সুস্বাদু মাশরুম 
বৈশিষ্ট্যাবলী: 

পৃথিবীতে এ পর্যন্ত প্রায় চৌদ্দ হাজার প্রজাতির মাশরুমের কথা জানা যায়।অনেক প্রজাতির মাশরুমই এক রাতের মধ্যেই উৎপাদিত হতে দেখা যায়।  দ্রুততার সাথে এর বৃদ্ধি ও প্রসার ঘটতে পারে। তবে অধিকাংশই ধীরে ধীরে বড় হয়। আবাদকৃত মাশরুম আকারে ক্ষুদ্রাকৃতির হয়ে থাকে। খাবার উপযোগী অংশটি অল্প কিছুদিন সতেজ থাকে। বিশ্বের অধিকাংশ মাশরুমেই একটি দণ্ড এবং ছাতার ন্যায় একটি টুপি থাকে। কখনো কখনো ছত্রাকজাতীয় অপুষ্পক উদ্ভিদের টুপির নিম্নাংশে বীজ কিংবা অঙ্কুর থাকে।